সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভ্রান্ত না হয়ে সকলকে এক হয়ে কাজ করতে হবে

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৮ ইং
বিভ্রান্ত না হয়ে সকলকে এক হয়ে কাজ করতে হবে
চুয়াডাঙ্গা ভিমরুল্লা মহল্লা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি সভাপতি সাত্তার, সম্পাদক সালাম, জহুরুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ১নম্বর ওয়ার্ডের ভিমরুল্লাহ মহল্লা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন-এমপি বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখুন। এ জন্য বিভ্রান্ত না হয়ে সকলকে এক হয়ে কাজ করতে হবে। দলের নামে ব্যাক্তিস্বার্থে এখন অনেকেই মাঠে নেমেছে। নির্বাচনে আ’লীগের টিকিট পাবে দাবি করে নিজেদেরকে আপনাদের সামনে তুলে ধরছে। সকলের উদ্দেশ্যে বলতে চাই- উন্নয়নের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকুন এবং নৌকার পক্ষে কাজ করুন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন এগিয়ে চলছে। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।’ গতকাল বিকাল তিনটায় ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভিমরুল্লা মহল্লা আওয়ামী লীগ’র ত্রি-বার্ষিক সম্মেলনে সাইফুল ইসলাম মিনুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ’র যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলাউদ্দিন হেলা, ওয়ার্ড আওয়ামী লীগ’র সহ-সভাপতি আব্দুস সাত্তার, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের। যুবলীগ নেতা একরামুল হক সোহেলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ, আদম আলী, আব্দুস সালাম, মুক্তার হোসেন মিলন, গোলজার হোসেন পিন্টু, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, তানভীর রেজা টুটুল, রোকনুজ্জামান রিপন। ১ম অধিবেশনে আলোচনা সভায় অতিথিদের বক্তব্য প্রদান শেষে ২য় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নাম প্রস্তাব করেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার। উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের স্বতস্ফুর্ত সমর্থনে সভাপতি পদে আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক পদে জহুরুল ইসলামকে নির্বাচিত করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী