সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবি’র অভিযানে মদ ও ফেন্সিডিলসহ আটক-১

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০১৮ ইং
দামুড়হুদায় বিজিবি’র অভিযানে মদ ও ফেন্সিডিলসহ আটক-১
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েক হারুন অর রশিদ গতকাল রাত ১১টার দিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার বড়বলদিয়া গ্রামের সড়াবাড়ি তিন রাস্তার মোড় হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে। আটকৃত আসামী হলো একই গ্রামের মৃত আজির আহাম্মেদের ছেলে ফারুক হোসেন (৫০)। অন্যদিকে, গতকাল সাড়ে নয়টার দিকে দামুড়হুদার কামারপাড়া গ্রামের খালপাড়া হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করেছে বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদ জাহিদ শিকদার। ৩৬ বোতল ফেন্সিডিল এবং ২০ বোতল মদ এর সর্বমোট মুল্য ৪৪,৪০০/- (চুয়াল্লিশ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মদ, ফেন্সিডিল ও আসামী থানা/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী