সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবির অভিযানে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৮ ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে দামুড়হুদা উপজেলার জয়নগর এবং মুন্সিপুর গ্রাম থেকে ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। গতকাল রবিবার এবং গত শনিবার এসব এলাকায় অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য আটক করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রবিবার আনুমানিক সকাল ০৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ থেকে ১৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ৭৬ হাজার টাকা। অপরদিকে গত শনিবার আনুমানিক বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের ঈদগাহ মাঠ থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ২ হাজার টাকা মাত্র। আটককৃত ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল যার সর্বমোট আনুমানিক মূল্য ৭৮ হাজার টাকা। আটককৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী