সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ডাকাতি মামলায় সাতজনের কারাদন্ড

  • আপলোড তারিখঃ ১২-০১-২০১৮ ইং
মেহেরপুরে ডাকাতি মামলায় সাতজনের কারাদন্ড
মেহেরপুর অফিস: মেহেরপুরে ডাকাতি মামলায় দুইজনের দশ বছর করে ও পাঁচজনের পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম ওই আদেশ দেন। দ-িতরা হলেন, শহরের গোরস্থানপাড়ার জহির উদ্দিনের ছেলে ছোট কালু, রিজল শেখের ছেলে খাদেমুল ইসলাম, আব্দুল আলীর ছেলে আজিমুল আলী, ফোরকান বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস, মজিদ আলীর ছেলে রিপন আলী, খবির আলীর ছেলে স্বপন আলী ও অনু মল্লিকের ছেলে ভোদা আকালী। মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৩ আগষ্ট শহরের সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। পরে সাইফুল ইসলাম বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতের বিচারক স্বাক্ষীদের স্বাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। মামলায় ১০ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এসএম রুস্তম আলী এবং আসামি পক্ষে রফিকুল ইসলাম ও কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী