বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে

চুয়াডাঙ্গায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১০টায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব ভবনের তৃতীয় তলায় এ কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বিওসিএ ২.০) ট্রেনিং’ শীর্ষক এ কর্মশালায় ইউনিটের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং স্বেচ্ছাসেবীদের ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


কর্মশালার প্রথম দিনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি রফিকুল ইসলাম বিশ্বাস। প্রশিক্ষক ও ফ্যাসিলিটেটর হিসেবে ঢাকা থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উপ-সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এছাড়া কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিইএ) কর্মকর্তা মোশাররফ হোসেন খান কর্মশালায় উপস্থিত ছিলেন।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, অ্যাডভোকেট এস এম শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, মফিজুর রহমান মনা, রউফ উর নাহার রিনা, আল-মাসুম বাবু ও আনিসুর রহমান আনিস।


এছাড়া আজীবন সদস্য রফিকুল ইসলাম, ইউনিট লেভেল অফিসার শেখ মাহমুদুন নবী, যুবপ্রধান মো. হাবিবুর রহমান, ডেপুটি যুবপ্রধান পারভিনা খাতুন এবং যুব সদস্য সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।


দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে রেড ক্রিসেন্টের শাখা পর্যায়ের সাংগঠনিক সক্ষমতা, স্বেচ্ছাসেবী ব্যবস্থাপনা এবং কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনায় ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবীদের আরও দক্ষ করে তোলার পাশাপাশি সংগঠনের কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহি বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তারের বিদায় সংবর্ধনা