সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় কেরু চিনিকলে ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের আজ উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৭ ইং
দর্শনায় কেরু চিনিকলে ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের আজ উদ্বোধন
দর্শনা অফিস: এশিয়া মহাদেশের তথা বাংলাদেশের রাষ্টায়ত্ত চিনিকল গুলোর মধ্যে অন্যতম বৃহত্তম চিনিকল কেরু এন্ড কোম্পানী। এ ভারি শিল্প প্রতিষ্ঠানটির ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের আজ উদ্বোধন হতে যাচ্ছে। আশানুরুপ লক্ষমাত্রা নিয়ে চিনিকলটি ইতোমধ্যে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছে। চিনিকলটির ট্রাইল কার্যক্রম সম্পূর্ন হলেও কিছু বাহ্যিক সমস্যার আশঙ্কা রয়েছে শ্রমিক ও চাষীদের মধ্যে। এ বিষয়ে বেশ কিছু শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান, এ বছর আশা করছি অভিজ্ঞ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিয়ন্ত্রনে মিলটি ভালোই চলবে। কিন্তু আমরা শ্রমিকেরা যারা মিলের চাকা ঘুরিয়ে উৎপাদন করি এখনো পর্যন্ত সরকার জাতীয় বেতন ঘোষণা করেনি। আন্দোলন অব্যাহত রয়েছে যে কোন সময় সেক্টর কর্পোরেশনের ডাকে উৎপাদন ক্রিয়া বন্ধ করে ন্যায্য দ্বাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। এছাড়া কিছু চাষীদের সাথে কথা বললে তারা বলেন, মিল যদি ব্রেকডাউন না যায় তাহলে ভালই চলবে। তবে বিগত দিনের মত ব্রেকডাউনের জন্য যদি মাঝে মাঝে মিল বন্ধ হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাবো। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনায়েত হোসেন জানায়, সকল কার্যক্রম শেষে ১৭-১৮ আখ মাড়াই মৌসুম শুরু হতে চলেছে। আজ শুক্রবার বিকাল ৩ টায় মিলের ক্যান ক্যারিয়ার চত্বরে দোয়া মাহফিলের মাধ্যমে ২০১৭-১৮ আখ মাড়াই কার্যক্রম শুরু করা হবে। আশা করছি কোন সমস্য হবে না। এ বছর ৭০ মাড়াই কার্য দিবসে ৮০ হাজার মেট্রিক টন ইক্ষু মাড়াই করে ৫ হাজার ৮ শত মেট্রিক টন চিনি উৎপাদন করা হবে বলে আশা করা হচ্ছে এবং চিনি আহরণের গড় হার থাকবে ৭.২৫%।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী