বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের বিভিন্ন রাস্তা পরির্দশন ও জনসাধারণের সঙ্গে এমপি রাসেলের কুশল বিনিময়

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৬ ইং
আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের বিভিন্ন রাস্তা পরির্দশন ও জনসাধারণের সঙ্গে এমপি রাসেলের কুশল বিনিময়

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তা পরিদর্শন ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় তিনি ডামোশ গ্রাম থেকে শুরু হয়ে কাশিপুর, কেদারনগর ও হাট এলাকা ঘুরে বেলগাছি বাজারে পরিদর্শনে যান।


পরিদর্শনকালে সংসদ সদস্য বিভিন্ন দোকান ও মোড়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এসময় স্থানীয় বাসিন্দারা নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তাঁর কাছে তুলে ধরেন। বিশেষ করে নামাজের অধিকাংশ ওয়াক্তে বিদ্যুৎ না থাকা, সারের ডিলারশিপ বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা এবং খোলাবাজারে কৃষকদের জন্য সার প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।


বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিনের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালতবিষয়ক সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা এবং জামজামী ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল হক।


এছাড়া উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান হাবীব, বায়তুলমাল সম্পাদক জহিরুল ইসলাম মজনু, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আশরাফুল আলম বিদ্যুৎসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড