বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
কেরু অ্যান্ড কোম্পানির আওতাধীন তিন সহস্রাধিক

আখচাষি পেলেন ৯৫ লাখ টাকা প্রণোদনা

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২৬ ইং
আখচাষি পেলেন ৯৫ লাখ টাকা প্রণোদনা

উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের মাধ্যমে চাষকৃত আখ চাষিদের প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভার্চুয়ালে অংশ নিয়েছেন কেরু চিনিকলের কর্মকর্তা ও কৃষকরা। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্স ভবনে এ প্রণোদনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এবং কেরু কর্মকর্তা ও কেরু চিনিকলের আওতাধীন কৃষকরা। দেশের সকল চিনিকলের সাথে রাজশাহী মাদ্রাসা মাঠ থেকে ভার্চুয়ালে বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রণোদনা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেশের সকল চিনিকলের আওতাধীন ৩৮ হাজার ৯০০ শত ৭০ জন কৃষকের মধ্যে ১২ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা ভার্চুয়ালে কম্পিউটারে বাটনে চাপ দেওয়ার সাথে সাথে প্রতিটি কৃষকের মোবাইলে প্রণোদনার মেসেজ চলে আসে।


কেরু ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘দর্শনা কেরু চিনিকলের আওতায় ৩ হাজার ১৩১ জন আখ চাষি ৯৫ লাখ ১৬ হাজার টাকা এ প্রণোদনা পেয়েছেন। আমরা কৃষকদের মাঝে আরও বেশি প্রণোদনা আগামীতেও যাতে কৃষকরা পান, তার জন্য সরকারকে জানাবো। এছাড়া চলতি মৌসুমে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ রোপণ করতে পারবো বলে আশা করছি। আগামীতে চিনি শিল্পে লোকসান হবে না। এর জন্য বেশি করে আখ লাগাতে হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কেরু চিনিকল এরিয়ায় আখের চাষ বৃদ্ধি করতে হবে।’


এসময় প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন কেরু চিনিকলের মহাব্যবস্থাপক আব্দুস সাত্তার, কৃষি সম্প্রসারণ বিভিগের কৃষি কর্মকর্তা আশরাফুল আলম ভূঁইয়া, জিএম ডিস্টিলারি রাজিবুল হাসান, এডিএম (প্রশাসন) বিভাগের ওমর আল ফারুক, মির্জা গালিব, ডিজিএম সম্প্রসারণ অধিদপ্তরের মাহাবুবুর রহমান। এছাড়া দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা আসফাকুর রহমান উপস্থিত ছিলেন। আখ চাষিদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল উদ্দীন লিটন, আফজালুর রহমান ধীরু, ইউনুস আলী, লিকু মিয়াসহ প্রায় ৪০ জন কৃষক উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

শৈলকুপায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান