দর্শনায় কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) উদ্যোগে সংগঠনটির সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী খন্দকার শওকত আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দর্শনা রেলইয়ার্ড এলাকায় সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মাহবুবুল আলম খোকন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য দেন তার ছেলে খন্দকার শাকিল আহমেদ ও মরহুমের ভাই খন্দকার মনির হোসেন। যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমের ঘনিষ্ঠজন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু, চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্য হাতেম আলী, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান মাস্টার, সাধারণ সম্পাদক মো. সজিব, যুবদল নেতা হাসু, আশরাফুল, রিংকন বাদশাসহ স্থানীয় নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে মরহুম হাজী খন্দকার শওকত আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
দর্শনা অফিস