মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২৬ ইং
দামুড়হুদায় গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড

দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ চঞ্চল আলী (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। চঞ্চল আলী দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির উঠান থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিনের তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এসময় চঞ্চল আলীকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে আদালত ওই সাজা দেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কারবারি, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুই পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা শাহজাহান মিয়া