শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং

দুর্গাপূজার নিরাপত্তায় থাকছে ১২৮ আনসার সদস্য
  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৬ ইং
দামুড়হুদায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং

দুর্গাপূজা উপলক্ষে দামুড়হুদা উপজেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এবং জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
ব্রিফিংয়ে জানানো হয়, এ বছর দামুড়হুদা উপজেলার ২০টি পূজামণ্ডপে মোট ১২৮ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা বিভিন্ন পূজামণ্ডপে মোতায়েন থাকবেন। সাধারণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত পূজামণ্ডপে দুজন নারী ভিডিপি সদস্যসহ মোট ছয়জন এবং অধিক ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে দুজন নারী সদস্যসহ মোট আটজন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।


ব্রিফিংয়ে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। দায়িত্ব পালনকালে সন্দেহজনক কার্যকলাপ, অনাকাক্সিক্ষত ঘটনা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।


এছাড়া ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে অ্যান্ড ইউজার হিসেবে তাৎক্ষণিক ঘটনার প্রতিবেদন পাঠানো, যথাযথভাবে ইউনিফর্ম পরিধান, সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী আরা এবং পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির নেতাদের সঙ্গে লিপুর মতবিনিময়