চুয়াডাঙ্গা ও মেহেরপুরের দলীয় নেতাকর্মীদের সাথে চা-চক্রে মিলিত
- আপলোড তারিখঃ
২৯-১১-২০১৭
ইং
ছাত্রলীগ’র কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ গভীর রাতে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ গতরাত সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা শহরের প্রানকেন্দ্র শহীদ হাসান চত্বরে দলীয় নেতাকর্মীদের সাথে চা-চক্রে মিলিত হয়েছেন। তিনি মেহেরপুর যাওয়ার পথে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশ সদস্যদের কূশল বিনিময় শেষে চা-চক্রে মিলিত হন। এরআগে জেলায় প্রবেশকালীন জীবননগর বাসস্টান্ডে তাঁকে অভ্যর্থনা জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। আজ বুধবার মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে তিনি গতকাল সাতক্ষীরা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে জীবননগর ও দর্শনায় অপেক্ষমান স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে কিছুক্ষণ মতবিনিময় শেষে তিনি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এসে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকীসহ উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মিদের সাথে কিছুক্ষণ আড্ডা দেন। পরে রাতেই তিনি গাড়ী বহর নিয়ে মেহেরপুর কমিউনিটি সেন্টারে পৌছে ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, এস এম আব্দুর রহিম তুহিন, মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রেজাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স