বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কিশোরকে পিটিয়ে হত্যা ,আটক ১

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৬ ইং
আলমডাঙ্গায় কিশোরকে পিটিয়ে হত্যা ,আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস খন্দকার নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক (১৭) উপজেলার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল হকের ছেলে। অভিযুক্ত নাইস খন্দকার নতুন বাসস্ট্যান্ড এলাকার মজনু খন্দকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি চায়ের দোকানে বসেছিল এমদাদুল। এসময় তুচ্ছ বিষয় নিয়ে নাইসের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাইস মারতে গেলে এমদাদুল দৌড়ে পালানোর চেষ্টা করে। কিছুদূর যাওয়ার পর পড়ে গেলে হাতের কাছে থাকা লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে নাইস। এতে গুরুতর রক্তাক্ত জখম হয় এমদাদুল।

পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা