বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযান

আ.লীগ-যুবলীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৪
  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৬ ইং
আলমডাঙ্গার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযান

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন বিস্ফোরক আইনের মামলার আসামি। অন্যজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার সন্দেহভাজন আসামি। গতকাল বুধবার আলমডাঙ্গা থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন (৪৩) , জামজামি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য টুটুল আলী (২৬), কুমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনাল (৪৭) এবং কামালপুর গ্রামের শামসুল হকের ছেলে নাজমুল হক (৩৭)।


পুলিশ জানায়, নাজিম উদ্দিন ও টুটুল আলী আলমডাঙ্গা থানায় করা একটি মামলার তদন্তে পাওয়া আসামি। তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ধারাসহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া আইনালকে ২০২৪ সালের ১০ নভেম্বর করা আরেকটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তর করা হয়। তাঁর বিরুদ্ধেও বিস্ফোরক আইনের ধারাসহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। অন্যদিকে, নাজমুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি। পুলিশ জানায়, তাঁকেও নিজ বাড়ি থেকে আটক করা হয়।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা-দর্শনা সড়কে সন্ধ্যারাতে ছিনতাইকারীদের হানা