সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২৬ ইং
খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন

দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামে খাল দখল, অবৈধ বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ উঠেছে। এতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে খাল খনন, অবৈধ বাঁধ অপসারণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পীরপুরকুল্লা গ্রামের খালপাড়ার বাসিন্দারা অংশ নেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খাল ও পানি চলাচলের পথ বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে মানুষের স্বাভাবিক চলাচল, কৃষিকাজ ও পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। দুর্ভোগের কারণে স্বাভাবিক জীবনযাত্রাও কঠিন হয়ে পড়েছে। এছাড়া জমে থাকা পানির কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তাঁরা।


গ্রামবাসীর অভিযোগ, খালের বিভিন্ন অংশ দখল করে অবৈধ বাঁধ ও বসতবাড়ি নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে খালটি খনন এবং পানি চলাচলের পথ উন্মুক্ত করা জরুরি। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসী দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। মানববন্ধন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জলাবদ্ধতা নিরসন, খাল দখলমুক্ত করা এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এসময় গ্রামবাসী সমস্যার স্থায়ী সমাধানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন