সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক শিল্পী রানী

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
  • আপলোড তারিখঃ ১২-১০-২০২৬ ইং
মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক শিল্পী রানী

মেহেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকারের মধ্যদিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সব দপ্তর ও সংশ্লিষ্ট অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে।


সভায় জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অনলাইন জুয়ার বিস্তার রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাচার বন্ধে বিশেষ অভিযান জোরদার এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।


সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, গাংনী র‌্যাব ক্যাম্পের তৌহিদুল ইসলাম, জেলা কারাগারের সুপার আমান উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক।


এছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, ডা. অলোক কুমার দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন।


শিক্ষা বিভাগের প্রতিনিধিদের মধ্যে ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম এবং বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।


রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুল আলম সোনা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি আনোয়ারুল হক কালু এবং জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুল নেসা নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভা শেষে জেলার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন