মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্যক্রম নিষিদ্ধ আইলহাঁস ইউনিয়ন আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২৬ ইং
কার্যক্রম নিষিদ্ধ আইলহাঁস ইউনিয়ন আ.লীগ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জাহিদুল ইসলাম (৬১) উপজেলার ট্যাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। তিনি ১৫ নম্বর আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মে দায়ের করা আলমডাঙ্গা থানার মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৪২, ৪২৭, ৪৩৫, ১১৪, ৫০৬ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।


মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি, বেআইনিভাবে আটক, হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ ও গুরুতর জখম, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ক্ষতিসাধন, হুকুম দেওয়া এবং ভয়-ভীতি প্রদর্শনের ঘটনা ঘটিয়েছে। একই সঙ্গে ককটেল হেফাজতে রাখা, বিস্ফোরণ ঘটানো এবং এতে সহায়তার অভিযোগও রয়েছে।


পুলিশের ভাষ্য, মামলাটির তদন্তে জাহিদুল ইসলামের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এর আগে একই থানার অন্য একটি মামলায় রাজিব (৩০), হাফিজুর রহমান (৪২) ও গনি (৬০) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


আলমডাঙ্গা থানা-পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান