শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৬ ইং
মহেশপুরে ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

‎ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে চারটি মামলার পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি নান্নু মিয়া ওরফে মেহেদীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। ‎গতকাল শুক্রবার মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বাজিপোতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


‎পুলিশ সূত্রে জানা গেছে, মহেশপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমানের দিকনির্দেশনায় এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নান্নু মিয়া ওরফে মেহেদী মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।


‎পুলিশ জানায়, তার বিরুদ্ধে মহেশপুর থানার নন-জিআর ২৯/২৬ ও ৩০/২৬ নম্বর মামলায় দণ্ডবিধির ৫০৬(২) ধারায়, কোটচাঁদপুর সিআর ১৮৬/২৬ নম্বর মামলায় দণ্ডবিধির ৪০৬/৪২৩/৫০৬(২) ধারায় এবং চুয়াডাঙ্গার জীবননগর থানার সিআর ৭১৩/২৩ নম্বর মামলায় হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নান্নু মিয়া দীর্ঘদিন ধরে এসব মামলার পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত