শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৬ ইং
মহেশপুরে চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

‎ঝিনাইদহের মহেশপুরে পৃথক দুটি অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৩৪ গ্রাম গাঁজাসহ এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহেশপুর থানা পুলিশ। ‎পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি দল স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর-মহেশপুর সড়কের পাশে লিখন মিয়ার ঝালমুড়ির দোকানের সামনে অভিযান চালায়।


এসময় শাওন (২১) নামে এক যুবককে আটক করে। তার হেফাজতে থাকা সাদা প্লাস্টিকের কন্টেইনার থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। ‎‎অপর দিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মহেশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জলিলপুর (মাঠপাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানে ফিরোজা বেগম (৪৬) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা স্বচ্ছ পলিথিন থেকে ৩৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ হাজার টাকা।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানায়, এ ঘটনায় শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা নম্বর-২৮ এবং ফিরোজা বেগমের বিরুদ্ধে মামলা নম্বর-২৯ দায়ের করা হয়েছে।‎ গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।



কমেন্ট বক্স
notebook

সংকটের মধ্যে জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস