সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

ভারতীয় কীটনাশক ও ওষুধ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০২৬ ইং
ভারতীয় কীটনাশক ও ওষুধ উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে ৫৮ বিজিবি। গত দুই দিন পরিচালিত এসব অভিযানে ৬০ বোতল ভারতীয় সিরাপ, ১৩৭ প্যাকেট কীটনাশক, ১ হাজার ৫৫৬ পিস ভারতীয় ওষুধ এবং বিভিন্ন ধরনের ইমিটেশন গহনা ও কসমেটিকস উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৫৮ বিজিবি জানায়, গত রোববার রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৯/৮-এস থেকে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী মাঠের পাকা রাস্তার পাশে আলমের আমবাগানে মাটির নিচে গর্ত করে রাখা ৬০ বোতল ভারতীয় সিরাপ (এসকাফ কফ সিরাপ) উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. মাইন উদ্দিনের নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করা হয়।


একই দিন রাত ৭টা ৪৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৭-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকার মো. আব্দুল্লাহর ঘাসখেতের পাশ থেকে নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৩৭ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।


এছাড়া একই দিন রাত ৮টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৯/৮-এস থেকে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী মাঠের পাকা রাস্তার পাশে আলমের আমবাগানে মাটির নিচে গর্ত করে রাখা ১ হাজার ৫৫৬ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। নায়েব সুবেদার মো. মাইন উদ্দিনের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার করা হয়।


অন্যদিকে, গতকাল রোববার ভোর ৪টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের হামিদুলের কলাবাগানের মধ্য থেকে হাবিলদার মো. মাহামুদুর রশিদের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামিবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের ইমিটেশন গহনা ও কসমেটিকস উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার