সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়লো প্রাইভেটকার

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৭ ইং
মেহেরপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়লো প্রাইভেটকার
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের কলেজ মোড়ে বাবু গ্যারেজে কাজ করার সময় শর্ট সার্কিটের কারনে আগুন লেগে একটি প্রাইভেটকার পুড়ে গেছে। গতকাল রবিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গ্যারেজ মালিকের ভাই হাসান আলী আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় সদর উপজেলার রায়পুর গ্রামের ওসমান গণীর প্রাইভেট কারের তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে যাওয়ার কারনে সার্ভিসিং করতে গ্যারেজে যান ওসমান গণী। গাড়িটি মেরামতের সময় ট্যাঙ্ক খুলতে গেলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এই ঘটনায় গ্যারেজ মালিকে ভাই হাসান আলী পাশে কাজ করার সময় তার গায়ে আগুন লেগে যায়। এতে হাসান আলী গুরুতর আহত হলে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রাইভেট কারটি একেবারে পুড়ে গেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী