বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয়
  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল।


এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হামিদুর হক টুটুল, এহসানুল হক সরাজ ও ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার বিপ্লব ও আরিফুর রহমান রিবন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল সালেহীন হিরক এবং সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমেদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান ও সদস্যসচিব শরিফুল আলম রাজা, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান ও সদস্যসচিব আতিকুর রহমান বিদ্যুৎ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক ও সদস্যসচিব খালেদ সালেহীন রাজু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক ও সদস্যসচিব জাকির হোসেন, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী মজনু ও সদস্যসচিব আবু হেনা, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার ও সদস্যসচিব রাশিদুল ইসলাম রাসেদ, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব ও সদস্যসচিব একলাছুর রহমান রাসেল এবং জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্যসচিব সুমন বিশ^াসসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা র‌্যালিতে অংশ নেন।


আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে সাংগঠনিক ঐক্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার