সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চারশ’ বস্তা চোরাই চাল বোঝায় ট্রাকসহ দু’জন আটক

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় চারশ’ বস্তা চোরাই চাল বোঝায় ট্রাকসহ দু’জন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর থানা পুলিশ সদর উপজেলার ঝোড়াঘাটা গ্রামের আনারের আড়ীতে অভিযান চালিয়ে ৪শ’ বস্তা চোরাইল চাল বোঝাই ট্রাক উদ্ধার করেছে। এসময় এর সাথে জড়িত সন্দেহে চোরাই চাল ক্রেতা সজিব (৩০) ও ট্রাক হেলপার টিপু (২২) সহ দুইজনকে আটক করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার সুমন ওরফে শাহিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গতকাল রাত ১টার দিকে এই চোরাই চাল ও ট্রাকসহ দুজনকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিকে জানতে পারে যশোর নওয়াপাড়া থেকে (যশোর-ট ১১-৩০-৫৩) ট্রাকে ৪শ’ বস্তা চাল লোড করে নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে ট্রাক ড্রাইভার সুমন ওরফে শাহিন চুয়াডাঙ্গা সদর উপজেলার আনারের জামাই সজিবের গোডাউনে আনলোড করছিলো। এ সময় সেখানে পুলিশ হানা দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ড্রাইভার সুমন ওরফে শাহিন পালাতে সক্ষম হলেও ট্রাকের হেলপার টিপু(২২) ও চাল ক্রেতা আনারের জামাই সজিবকে (৩০) হাতেনাতে আটক করা হয়। সেই সাথে ৪শ’ বস্তা চাল বোঝাই ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ধারনা করছে, ট্রাক ড্রাইভার প্রকৃত মালিকের বিক্রিত চালের চালান ট্রাকে লোড দিয়ে গোপনে চাল বিক্রি করার জন্য কৌশল অবলম্বন করে এবং তার ছক অনুযায়ী চালের প্রকৃত মালিকের কাছে না নিয়ে সজিবের কাছে বিক্রি করতে আসে। এদিকে, চাল ক্রেতা ঝোড়াঘাটার আনারের জামাই সজিব জানায় সম্প্রতি ঝিনাইদহের ডাকবাংলার জোহান এগ্রো লিমিটেডে চাল ক্রয় করতে যেয়ে সুমন ওরফে শাহিন ড্রাইভারের সাথে পরিচয় হয়। সেই সুবাদে গতকাল সকালে সুমন ওরফে শাহিন সজিবকে মোবাইল ফোনে চাল ক্রয়ের কথা বললে সে রাহি হয় এবং চাল ক্রয় করে। তবে পুলিশ ট্রাকসহ চাল আট আটক করায় সজিব জানতে পেরেছে সুমন ওরফে শাহিন ড্রাইভার চুরি করে চাল বিক্রি করেছে। তবে, খোঁজ নিয়ে জানা গেছে সবিজ সুমন ওরফে শাহিন যোগসাজসে এমন চোরাই চাল ক্রয়ের নিন্ডিকেট। সজিবের জিজ্ঞাসাবাদ করলে চাল চোরাই কাহিনীর আসর রহস্য উদঘাটন হতে পারে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী