রবিবার, ২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের সফর

মতবিনিময় সভায় উন্নয়নের প্রত্যয়
  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২৬ ইং
মহেশপুরে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের সফর

ঝিনাইদহের মহেশপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিনের মহেশপুর আগমন উপলক্ষে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক অতিরিক্ত সচিব, সিনিয়র কনসালটেন্ট (পিপিপি) আবুল বাশার, , স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মুহা. আখতারুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম শাহজামান মোহন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক উজ্জামান, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর নান্নু মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুজ্জামান খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

বাড়ি ফেরা হলো না শিশু হাফসার