শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নারীদের কুলিনারি কুকিং কোর্স সম্পন্ন, সনদ বিতরণকালে শরীফুজ্জামান

প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে
  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় নারীদের কুলিনারি কুকিং কোর্স সম্পন্ন, সনদ বিতরণকালে শরীফুজ্জামান

নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গায় জাহানারা যুব মহিলা সংস্থার উদ্যোগে দিনব্যাপী কুলিনারি কুকিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ায় অবস্থিত জাহানারা যুব মহিলা সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে কোর্সের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা আধুনিক কুলিনারি কুকিং ও স্বাস্থ্যসম্মত খাদ্য প্রস্তুত, আকর্ষণীয় পরিবেশন কৌশল এবং খাদ্যের গুণগত মান বজায় রাখার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বিকেল চারটায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থী নারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
জাহানারা যুব মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি বলেন, যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার যেভাবে কাজ করছে, এ ধরনের কাজ সব সরকারের সময়ই থাকে। কিন্তু তা পরিপূর্ণতা পায় না। আমরা প্রকল্প নিয়ে আর্থিক সুবিধা নেওয়ার জন্যসংঘ তৈরি করি। অথচ সরকার এ ধরনের প্রকল্পের পেছনে প্রচুর টাকা ব্যয় করে। সেটি যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে বিভিন্ন নারী উদ্যোক্তা এবং যুবসমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে।


তিনি আরও বলেন, ‘আমরা সমাজের অনেক মানুষকে সময় দিতে পারি না। প্রতিটি মানুষের দৈনন্দিন অবস্থা জানার চেষ্টা করি না। প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া এবং কর্মসংস্থানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটি যেন কুক্ষিগত না হয় এবং এটি যেন কারও ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে।’


সার্টিফিকেটধারীদের উদ্দেশে তিনি বলেন, সার্টিফিকেটধারীরা যেন বড় কোনো কর্মসংস্থানে কাজ করার সুযোগ পায় এবং সে ব্যবস্থা করা যায়, তাদের জন্য আমার দোয়া রইল। আগামীতে এ ধরনের উদ্যোগ আরও বেশি গ্রহণ করার সুযোগ সৃষ্টি করতে আমি সহযোগিতা করব।’


জাহানারা যুব মহিলা সংস্থার কো-অর্ডিনেটর অঞ্জন সাহা আবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মিজ্ মাহমুদা খাতুন, সহকারী পরিচালক আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জাসাস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ জাহানারা যুব মহিলা সংস্থার সদস্যবৃন্দ ও প্রশিক্ষণার্থী।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার জয়রামপুর তালপুকুরে ডুবে শিশুর মৃত্যু