সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অস্ত্রের মুখে জিম্মি করে গরুব্যবসায়ীদের লক্ষাধিক টাকা লুট

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০১৭ ইং
অস্ত্রের মুখে জিম্মি করে গরুব্যবসায়ীদের লক্ষাধিক টাকা লুট
দামুড়হুদার বিষ্ণুপুর ব্রিজের নিকট আবারও সড়কে গাছ ফেলে অস্ত্রধারীদের তা-ব নিজস্ব প্রতিবেদক: দামুড়দার বিষ্ণুপুরে আবারও রাস্তার উপর গাছ ফেলে সন্ধ্যারাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গরুব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১ লাখ ছিনিয়ে নেয় ডাকাতরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিষ্ণুপুর ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। ওই সময় বিষ্ণুপুর ফাড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলের একটু দূরেই ডিউটি করছিলো। এদিকে, এর আগে গত ২৯ মে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় বিষ্ণুপুর ব্রিজের নিকটবর্তি স্থানে রাস্তার পাশের মেহগনি গাছ কেটে রাস্তা অবরোধ করে ডাকাত দল। দুটি গরু বোঝায় পাওয়ারট্রিলার আটকে গরুর ব্যাপারিদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। গরু ব্যাপারিদের মধ্যে বিষ্ণুপুর গ্রামের ফজলুর রহমানের কাছ থেকে ৪০ হাজার টাকা, আইনাল মোল্লার ৪৪ হাজার টাকা, আসাবুলের নিকট থেকে ৩ হাজার ৭০০ টাকা, মস্তবারীর নিকট হতে ৫ হাজার টাকা এবং লক্ষিপুরের রহিম ও লুৎফরের কাছ থেকেও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। ডাকাতির শিকার গরুর ব্যাপারিরা বলেন, আমরা নগদ টাকা ও গরু বোঝাই পাওয়ারটিলার নিয়ে আসার পথে দেখলাম পুলিশ ডিউটি করছে। এরপর এগিয়ে আসতেই ব্রিজের নিকটে গাছ কেটে আমাদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা নিয়ে আমাদের পথে বসিয়ে দিল ডাকাতরা। এখানে যদি পুলিশ ডিউটি না করত, তবে আমরা এদিক দিয়ে আসতাম না। পুলিশ থেকেও যদি বার বার ডাকাতি হয় তবে পুলিশ না থাকায় ভাল। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. কলিমউল্লাহ এবং দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিক ছবি তুলতে গেলে ওসি ছবি তুলতে না দিয়ে তাকে অপমান করে কথা বলে। এদিকে, পুলিশ থাকা অবস্থায় পর পর দুই বার ডাকাতি হল। কিন্তু এ বিষয়ে প্রশাসনের কোন ভূমিকা নেই কেন বলে প্রশ্ন তুলেছে স্থানীয় জনগণ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওইখানে গরুর ব্যাপারিদের কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী