সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ১১ ডিসেম্বর জাকজমকপূর্ণভাবে পালন করা হবে প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০১৭ ইং
এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ১১ ডিসেম্বর জাকজমকপূর্ণভাবে পালন করা হবে প্রতিষ্ঠাবার্ষিকী
ঢাকা অফিসসহ চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন কার্যালয়ে কেক কেটে দৈনিক সময়ের সমীকরণের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দ্রুত সময়ে জনপ্রিয়তা অর্জন; যেন অসম্ভবকে সম্ভব করেছে সময়ের সমীকরণ সমীকরণ ডেস্ক: পালিত হল দৈনিক সময়ের সমীকরণের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল প্রধান কার্যালয় চুয়াডাঙ্গাসহ আলমডাঙ্গা, দর্শনা, জীবননগর, মেহেরপুর, গাংনী, মুজিবনগরসহ বিভিন্ন ব্যুরো ও আঞ্চলিক কার্যালয়ে কেক কেটে দিবসটি পালন করা হয়। এছাড়া ঢাকা অফিসেও পালন করা হয় বর্ষপূর্তি। তবে, আগামী ১১ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ আয়োজনে এবারও পালন করা হবে প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সময়ের সমীকরণ অবিচল ভূমিকা রাখছে। সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। চুয়াডাঙ্গা শহর থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমিকরণ পত্রিকাটি চুয়াডাঙ্গা, মেহেরপুর ঝিনাদহ জেলার নানা সমস্যা তুলে ধরে, উন্নয়নমূলক সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করে ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। মফস্বল শহর থেকে একটি পত্রিকা প্রকাশ পেয়ে এতো দ্রুত জনপ্রিয়তা অর্জন করে অসম্ভবকে সম্ভব করেছে। এটা সময়ের সমীকরণ পত্রিকার জন্য অহংকার ও গর্বের বিষয়। পত্রিকাটি প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ সমস্যা, প্রতিদিনের নানা সমসাময়িক সমস্যা পাড়ি দিয়েও আবারো রয়েছে পরিবহন সমস্যা সেটাও কাটিয়ে নিয়মিত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলাবাসীর উন্নয়নে ভূমিকা রাখছে। গতকাল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা কোর্টমোড়ের পুলিশ পার্ক লেনে দৈনিক সময়ের সমীকরণের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ছড়াকার এমএ মামুন, পলাশ কুমার সাহা, সুমন পারভেজ, হেমন্ত কুমার সিংহ রায়, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবিব, মাবুদ সরকার, প্রতিবেদক উজ্জ্বল মাসুদ, এসএম শাফায়েত, আফজালুল হক, আনিছ বিশ্বাস, বিএ জীবন, রাহুল রাজ, ফেরদৌস ওয়াহিদ, মেহেরাব্বিন সানভি প্রমুখ। এর আগে বিকেলে দৈনিক সময়ের সমীকরণের ঢাকা অফিসে কেক কেটে পত্রিকার জন্মদিন পালন করেন সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান, বার্তা সম্পাদক হুসাইন মালিক, ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমানসহ অনেকে। সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জ প্রেসক্লাবে কেক কেটে দৈনিক সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি এমএসজেড আলম সুমন, সহসভাপতি বুলবুল আহাম্মেদ শিপন, সাংগঠনিক সম্পাদক এম লাবলু রহমান, অর্থ বিষয় সম্পাদক মখলেচুর রহমান শামীম, প্রচার সম্পাদক ইকরামুল হক, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আকিমুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী লিটন শেখ টিটন, বিশিষ্ট কবি ডা. রাশেদ আহম্মেদ রন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন সরদার উজ্জল, মামুন হোসেন, নান্নু রহমান, আশিক ইকবাল, লেখক ও কবি হাজী আমিনুল ইসলাম চৌধুরী, লিটন, পরিতোষ অধিকারী, শ্যামল শর্মা প্রমুখ। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গার খন্দকার মার্কেটে দৈনিক সমীকরনের বুরো প্রধান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মন্টু। প্রধান বক্তা ছিলেন মীর শামসুল ইসলাম পলিটেকনি ইন্সটিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আফম সিরাজ সামজী, প্রভাষক গোলাম সরোয়ার হায়দার, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ^াস, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা। প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সাহাবুল হক, এমদাদ হোসেন, হাসিবুল হক, রুবেল আহমেদ, তৌহিদ হোসেন, সালাউদ্দিন মুক্তার, মাটি সাংস্কৃতিক গোষ্ঠির পরিচালক মাসুদ রানা লিটন, শিক্ষক জামিরুল ইসলাম, বাদশা, হৃদয় আহম্মেদ রাতুল প্রমুখ। দর্শনা অফিস জানিযেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা সময় দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্তে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বড়শলুয়া কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি হানিফ মন্ডল, মনিরুজ্জামান ধীরু, এফএ আলমগীর, এসএম ওসমান, নজরুল ইসলাম, সাব্বির আলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরন পত্রিকার দর্শনা সহকারী অফিস প্রধান ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহম্মেদ। বিক্রয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আ: আলীম, মহিউদ্দিন, আলী হোসেন, আবু তালেব, মোতালেব, সেলিম আল দীন প্রমুখ। অনুষ্ঠাটি পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরন পত্রিকার দর্শনা অফিস প্রধান ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন। জীবননগর অফিস জানিয়েছে, গতকাল বিকাল ৪টার সময় জীবননগর প্রেস ক্লাবে একটি উৎসব মুখর পরিবেশে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের আয়েজনে জীবননগর ব্যুরো জিএ জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, পৌরসভার প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আতিয়ার রহমান, ব্যবসায়ী বশির উদ্দিনসহ আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের সহকারী ব্যুরো মিঠুন মাহমুদ, জীবননগর প্রতিনিধি সনজয় হালদার, শহর প্রতিনিধি শাকিল হাসান, বাঁকা প্রতিনিধি ফুরকান হোসেন, দত্তনগর প্রতিনিধি আঃ রহিম, রায়পুর প্রতিনিধি মহাসিন, বিক্রয় প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার ইন্তাজ আলী,দৈনিক কল্যাণের রমজান হোসেন,জাহাঙ্গীর আলম ,শাকিব হাসান রবিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম আর বাবু। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় শহরের বাসস্ট্যান্ডে সময়ের সমিকরনের অফিসে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সময়ের সমীকরণ পত্রিকার মেহেরপুর ব্যুারো প্রধান মেহের আমজাদ অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন। এসময় প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিক উল আলম, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, যুগ্ম সম্পাদক ও আলোকিত বাংলাদেশ ও মাথাভাঙ্গা পত্রিকার প্রতিনিধি মহাসিন আলী, কালেরকন্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, সময় টিভির প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, বৈশাখী টিভির প্রতিনিধি হামিদুল ইসলাম কাজল, দিপ্ত টিভির প্রতিনিধি উজ্জল, মানবকন্ঠের প্রতিনিধি মুজাহিদ মুন্না, সময়ের সমীকরণ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, বারাদি প্রতিনিধি হামিদুল ইসলাম, সাইফুল ইসলাম বাবুসহসহ জেলার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। মুজিবনগর অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার সময় মুজিবনগররের কেদারগঞ্জ বাজারের স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় মুজিবনগর অফিস প্রধান মুনশী মোকাদ্দেস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহঃ প্রধান শিক্ষক আল্হাজ আবদুল হাই, মুজিবনগর প্রেসক্লাবের সম্পাদক শেখ সফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমীকরণের উপজেলা প্রতিনিধি হাসান মুস্তাফিজুর রহমান ,মুজিবনগর মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক আনোয়ারুল ইসলাম, দৈনিক নতুন খবরের উপজেলা প্রতিনিধি সোহাগ ম-ল, দৈনিক পশ্চিমাঞ্চলের উপজেলা প্রতিনিধি শাকিল রেজা, সমীকরণের মোনাখালী ইউপি প্রতিনিধি নাহিদ বিক্রয় প্রতিনিধি শামীম খান সহ স্থানীয় ব্যবসায়ী, সংবাদ পাঠক, সমীকরণের ভক্তবৃন্দ। সব শেষে পত্রিকার উত্তোরত্তর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। গাংনী অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে গাংনী প্রেসক্লাবে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কির্ন্ডার গার্টেন সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি, জাগো মেহেরপুরের সভাপতি, গাংনী ফুলকুড়ি শিশুশিক্ষালয়ের অধ্যক্ষ বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম। মাইটিভি, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বণিকবার্তা, ঢাকা টাইমসের মেহেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমিকরণ পত্রিকার বিশেষ প্রতিনিধি মাহাবুব আলমের সভাপতিত্বে গাংনী বুরে‌্যা প্রধান মিজান রহমানের সঞ্চালনায় ও দৈনিক সময়ের সমিকরণের গাংনীর বিশেষ প্রতিনিধি আবুল কাশেম অনুরাগীর সার্বিক তত্বাবধায়নে বিশেষ অতিথি ছিলেন গাংনী বাজার কমিটির সভাপতি হাজি হাফিজুর রহমান মানিক, গাংনী প্রেস ক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি রমজান আলী, সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি তৌহিদ উদ দোলা রেজা, ধানখোলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহফিজুর রহমান শিলন, তেড়াইল ডিগ্রী কলেজের প্রভাষক মাছুম উল হক মিন্টু, জাবলুনবী, ক্রীড়া সংগঠক হাচিবুল হোসেন স্বপন ও মীর শামীম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী