শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারীকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা আব্দুল মজিদ

  • আপলোড তারিখঃ ২৪-০৭-২০২৬ ইং
ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারীকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা আব্দুল মজিদ

ঝিনাইদহ শহরকে মাদকমুক্ত করতে পাড়া-মহল্লায় আলোড়ন সৃষ্টি করেছে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসের ব্যতিক্রমী ও সাহসী আন্দোলন। তিনি প্রতিনিয়ত শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলছেন এবং চিহ্নিত মাদক কারবারি ও মাদকসেবীদের নিকট থেকে মাদক উদ্ধার করে তুলে দিচ্ছেন পুলিশের হাতে। তার এই মাদক বিরোধী জোরালো সামাজিক আন্দোলনে পুরো শহরজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে। এই সামাজিক আন্দোলনের অংশ হিসেবে আব্দুল মজিদ বিশ্বাস ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে ১৬৪ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।


গত বুধবার মধ্যরাতে শহরের আরাপপুর মাঝিপাড়া এলাকা থেকে ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের নেতৃত্বে স্থানীয় জনতা ওই যুবককে আটক করে। আটকের পর তাকে ঝিনাইদহ সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে খবরটি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান। আটক মনিরুল ইসলাম শহরের ব্যাপারীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।


বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস জানান, বুধবার মধ্যরাতে আরাপপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল মনিরুল। তার চলাফেরা অস্বাভাবিক মনে হলে তিনি তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় আশেপাশের স্থানীয় লোকজন জড়ো হয়ে তার দেহ তল্লাশি করলে পকেট থেকে ১৬৪ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিএনপি নেতা মজিদ বিশ্বাস ঝিনাইদহ সদর থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ মনিরুলকে নিজেদের জিম্মায় নেয়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, আটক মনিরুল দীর্ঘদিন ধরে গোপনে শহরের বিভিন্ন অলিগলিতে মাদকের ব্যবসা ও বেচাকেনা চালিয়ে আসছিল।


আরাপপুর এলাকার বাসিন্দা আলম মন্ডল জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে শহর থেকে মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসের এই আকস্মিক তদারকি ও সামাজিক প্রতিরোধ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সাহস ফিরিয়ে এনেছে।


ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, আটকের পর উদ্ধারকৃত ইয়াবাসহ ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে যেকোনো সামাজিক উদ্যোগকে পুলিশ স্বাগত জানায়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত