গাঁজা ও প্যাথেডিনসহ তিন ব্যবসায়ী আটক : ১৩ মাদকসেবী পাকরাও
- আপলোড তারিখঃ
২৪-১১-২০১৭
ইং
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে তিন মাদকব্যবসায়ীসহ ১৩ মাদক সেবনকারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে আটক করা হয়। আটককৃত তিন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা ও ১০ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে এসকল মাদক সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সদর থানা পুলিশের ভিন্ন ভিন্ন টিম চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশ এলাকাই মাদক বিরোধী ঝটিকা অভিযান চালায়। অভিযান কালে এক মাদক ব্যবসায়ীসহ ১৩ জন মাদক সেবনকারীকে আটক করে। প্রথমে রাত সাড়ে ৭টার সময় মাথা ভাঙ্গা ব্রীজের কাছ থেকে চার মাতালকে আটক করে। আটককৃত চার মাতল হলো দামুড়হুদা ইব্রাহিমপুরের লালু জোয়ার্দ্দারের ছেলে রকি, আলুকদিয়া ভাদু মন্ডলের ছেলে রকিবুল, ইসলামপাড়ার তারেক হোসেনের ছেলে রনি ও দৌলৎদিয়াড়ের সিরাজ মিয়ার ছেলে মিন্টু মিয়া। পরে এসকল মাতালকে সদর হাসপাতাল থেকে ওয়াশ করে পুনরাই থানা হেফাজতে রাখা হয়।
অপর টিম সাড়ে ৭টার সময় চুয়াডাঙ্গা দক্ষিণ গোরস্থান পাড়ায় অভিযান চালায়। এসময় একই এলাকার বদর উদ্দীনের ছেলে মিন্টু, মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে দ্বীপু ও জাফরপুরের সামসুল ইসলামের ছেলে হিরোনকে মাদক সেবনের দায়ে আটক করে।
অপরদিকে রাত ৮ টার সময় সদর থানার অন্য আর একটি মাদক বিরোধী টিম ইসলাম পড়ায় অভিযান চালায়। এসময় ইসলাম পড়ার সুজন এর ছেলে সুমন, জালাল উদ্দীনের ছেলে কবির উদ্দীন, লতিফ কটার ছেলে রতন, আজিজুল্লাহ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম ও পৌর কলেজ পড়ার জালাল উদ্দীনের ছেলে সুমনসহ বাগান পড়ার মাহাতাপ এর ছেলে রাজুকে আটক করে। পরে এসকল মাদক সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
এছাড়াও গতকাল রাত সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই ইবনে খালিদ স্ট্যালিন সঙ্গীয় ফোর্সসহ দৌলৎদিয়াড় চুনুড়ি পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এালাকার রমজানের ছেলে চিহ্নিত মদক ব্যবসায়ী মিন্টুকে (৪০) আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ১০ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
এদিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার সময় গাপন সংবাদের ভিত্তিতে এস আই মুহিত সঙ্গীয় অফিসারসহ ফোর্স আলুকদিয়া হুচুক পড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার ইসলাম উদ্দীনের ছেলে মনির হোসেন (৪৫) ও সোবহান মন্ডলের ছেলে বাবুল ওরফে বাবলুকে (৪৬) বাবলুর বসত বাড়ি থেকে আটক করে। এসময় আটককৃত দু’মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪০০ (চারশত) গ্রাম গাঁজা উদ্দার করা হয়। পরে আটককৃত দু’মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স