শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকূপায় প্রতিবন্ধী কৃষকের শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২৬ ইং
শৈলকূপায় প্রতিবন্ধী কৃষকের শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

একটা হাত অচল। সংসারের পুরো ভার কাঁধে। সেই ভরসার জায়গা ছিল এক বিঘা জমির শতাধিক লাউ গাছ। ২৪ দিনে ৫০ হাজার টাকার লাউ বিক্রি করে সংসারের চাকা ঘুরছিল। কিন্তু এক রাতের আঁধারে সব শেষ। ধারালো দা দিয়ে কে বা কারা কেটে দিয়েছে ধরন্ত সেই লাউ গাছগুলো। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোকুলনগর উত্তরপাড়া ফসলের মাঠে।


ভুক্তভোগী কৃষক আলমগীর হোসেন জানান, দুই মাস আগে এক বিঘা জমিতে শতাধিক লাউ গাছ লাগান। এক মাস পর থেকেই গাছে লাউ ধরা শুরু করে। গাছ ভর্তি কয়েক হাজার লাউ। গত তিন সপ্তাহে প্রায় ৬০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন তিনি। সামনে আরও লাভের স্বপ্ন দেখছিলেন। কিন্তু শত্রুতা করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে এসে সব গাছ গোড়া থেকে কেটে দিয়ে গেছে। সকালে মাঠে গিয়ে কেটে ফেলা লাউ গাছ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।


অশ্রুসিক্ত কণ্ঠে আলমগীর বলেন, ‘ক্ষেতে কয়েকশ লাউ গাছ ছিল। সব গাছে লাউ ধরেছে। আমার একটি হাত অচল। সংসার চালাবো কী দিয়ে? শত্রুতা করে কে বা কারা আমার সব শেষ করে দিলো। আমি সঠিক বিচার চাই।’
এমন অমানবিক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় হারুন অর রশিদ হেলাল বলেন, ‘মানুষ কীভাবে একজন প্রতিবন্ধী কৃষকের ফসলের ক্ষতি করতে পারে? এটা অত্যন্ত অমানবিক কাজ। ফসলের সঙ্গে শত্রুতা জীব হত্যার শামিল। আমরা দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।’


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শৈলকূপা থানার তমালতলা পুলিশ ক্যাম্প। ক্যাম্পের এএসআই শামিনুর রহমান জানান, ‘লাউ গাছ কেটে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী ও প্রতিবেশী কৃষকদের সঙ্গে কথা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে।’



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু