শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদায় ইউএনওকে অবগত ছাড়াই নারী সমাবেশের অনুমতি

মডেল মসজিদের সুপারভাইজার শাহাজাহান বদলি

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২৬ ইং
মডেল মসজিদের সুপারভাইজার শাহাজাহান বদলি

সরকারি নিয়ম না মানায় দামুড়হুদা মডেল মসজিদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার শাহাজাহানকে ভোলা জেলায় বদলির আদেশ দেওয়া হয়। গত ১৩ জুলাই প্রকল্প পরিচালকের কার্যালয়ের যুগ্ম সচিব এস এম তারিকুল ও উপ-পরিচালক এস এম আনিসুর রহমান (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বদলির আদেশ দেওয়া হয়।


জানা যায়, দামুড়হুদা মডেল মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের অনুমতি ছাড়াই মডেল মসজিদের সুপারভাইজার শাহাজাহান নারীদের সমাবেশের অনুমতি দেন। নারী সমাবেশের শেষ প্রান্তে কেন মসজিদে নারী সমাবেশ করা হলো- এমন প্রশ্নে তিনি সঠিক জবাব দিতে না পারায় স্থানীয় জনগণের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।


পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন মডেল মসজিদের সুপারভাইজার শাহাজাহানকে তলব করে অফিস কক্ষে জিজ্ঞাসাবাদ করলে তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। গত ১৪ জুলাই শাহাজাহানকে কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে এবং গৃহীত অগ্রিমসহ দেনা-পাওনা পরিশোধ/সমন্বয়পূর্বক বদলিকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়।


দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন সত্যতা নিশ্চিত করে বলেন, মডেল মসজিদের সুপারভাইজার শাহাজাহানের বদলির আদেশ আমি হাতে পেয়েছি।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু