শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই দফা দাবিতে ডাকঘর কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় দুই দফা দাবিতে ডাকঘর কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে চুয়াডাঙ্গায় অবস্থান ধর্মঘট পালন করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দুই দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।


কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আইজউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক কলম আলী, কলেজ শাখার পোস্টমাস্টার মিলি খাতুন, নাজমুল ইসলাম ও তরিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ডাক বিভাগের কর্মচারীরা নানা ধরনের অবহেলার শিকার। বর্তমান বাজার পরিস্থিতিতে তারা যে বেতন-ভাতা পান, তা দিয়ে পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন। পাশাপাশি তারা দীর্ঘদিন ধরে বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি থেকে বঞ্চিত রয়েছেন।


তারা আরও বলেন, বছরের পর বছর মানুষের সুখ-দুঃখের খবর পৌঁছে দিলেও নিজেদের জীবনে তারা মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। সরকার পরিবর্তন হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।


অবিলম্বে বেতন-ভাতা বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান আন্দোলনরত কর্মচারীরা।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু