বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জ বাজারে লোভা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৬ ইং
সরোজগঞ্জ বাজারে লোভা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স লোভা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই জরিমানা করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র এ অভিযান পরিচালনা করেন।


অভিযান চলাকালে দোকানটিতে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।


অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এএসাই ওহিদুল ইসলাম  উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

সরোজগঞ্জ বাজারে লোভা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা