বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ

'তোমরাই আমাদের সন্তান, আগামীর ভবিষ্যৎ ও বাংলাদেশের অহংকার'- স্লোগানে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের তরুণ যুবকদের খেলার জন্য নিজ অর্থায়নে ফুটবল উপহার দিয়েছেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল তানজীর। গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে তিনি এই ফুটবল তুলে দেন।


জানা গেছে,দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের তরুণ ও যুবকেরা খেলার জন্য দামুড়হুদা সদরে অবস্থিত সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক সংগঠন সংগঠন 'ওরা বন্ধু সংঘ'-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সালের কাছে ফুটবল আবদার করেন একদল যুবক। তাদের আবদারে সাড়া দিয়ে এই ফুটবল উপহার দিতে ছুটে যান তিনি।


খেলাধুলা আমাদের সমাজের সকল অপসংস্কৃতিসহ সকল ধরনের অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রেখে থাকেন উল্লেখ করে তানজীর বলেন, আমি চাই আমাদের সন্তান,আমাদের ভাইয়েরা মোবাইল-নেশা কিংবা অবসর সময় কাটানোর পরিবর্তে মাঠে নামুক,দৌড়ায় এবং খেলুক।সেজন্যই আমার ব্যক্তিগত উদ্যোগে এই ক্ষুদ্র প্রয়াস।আগামীতে সুযোগ পেলে আরও কিছু করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।



কমেন্ট বক্স
notebook

সরোজগঞ্জ বাজারে লোভা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা