বুধবার, ১৫ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

রথযাত্রার রুটে থাকবে বাড়তি পুলিশ ও সিসিটিভি নজরদারি
  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।


সভায় রথযাত্রা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, রুট ব্যবস্থাপনা, যান চলাচল নিয়ন্ত্রণসহ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে রথযাত্রা উদ্যাপন নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রথযাত্রার নির্ধারিত রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, নিয়মিত টহল এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।


তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতার চেষ্টা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন মন্দির ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। তারা রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্দির ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, রথযাত্রা আয়োজন কমিটির সদস্য এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আপনাদের সঙ্গে আমরা আছি : উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী