বুধবার, ১৫ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বেলগাছী ও ডাউকিতে গ্রাম্য সালিশে দুই মাদক

মামলার আসামির স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার
  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০২৬ ইং
আলমডাঙ্গার বেলগাছী ও ডাউকিতে গ্রাম্য সালিশে দুই মাদক

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ও ডাউকি গ্রামের মাদক মামলার দুই আসামি গ্রাম্য সালিশে লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে মাদকসংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বেলগাছী পুরাতন বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, তরুণ সমাজ ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত গ্রাম্য সালিশ ও মতবিনিময় সভায় তারা এ মুচলেকা দেন। মুচলেকা দেওয়া দুই ব্যক্তি হলেনÑবেলগাছী বাজারপাড়ার মৃত চাঁদ আলীর ছেলে জুয়েল (২৭) এবং ডাউকি পোয়ামারি গ্রামের রিকাত আলীর ছেলে তরিকুল (৩৫)।


স্থানীয়দের ভাষ্য, জুয়েল ও তরিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছেন। সম্প্রতি এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে স্থানীয়রা তাদের নিয়ে এ সালিশের আয়োজন করেন।


লিখিত মুচলেকায় জুয়েল উল্লেখ করেন, তিনি ভবিষ্যতে কোনো ধরনের মাদক সেবন, ক্রয়-বিক্রয়, বহন বা এ-সংক্রান্ত কোনো কাজে জড়াবেন না। পরিবার ও সমাজের সহযোগিতায় সৎভাবে জীবনযাপন করার প্রত্যয়ও ব্যক্ত করেন। একইভাবে তরিকুলও লিখিতভাবে জানান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি ভবিষ্যতে মাদকসংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়াবেন না এবং স্বাভাবিক জীবনযাপন করবেন।


সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও স্থানীয় মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন। যারা ভুল পথে গেছে, তাদের সংশোধনের সুযোগ দিলে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তারা আশা প্রকাশ করেন, জুয়েল ও তরিকুল তাদের দেওয়া অঙ্গীকার রক্ষা করবেন।


সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাকিব জীবন, বেলগাছী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ঝন্টু মালিথা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি বজলুর রহমান, ওয়ার্ড বিএনপির নেতা ইসলাম মালিথা, হান্নান উদ্দিন, ছোট মিয়া, ডা. মুছা, সাহেব আলী, কালাম, সালমান, সাইফুল, ছাত্রদল নেতা হৃদয় আহাম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।


স্থানীয়দের সহযোগিতায় এবং বেলগাছী ছাত্রদলের নেতা আব্দুর রাকিব জীবনের উদ্যোগে গ্রাম্য সালিশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।



কমেন্ট বক্স
notebook

আপনাদের সঙ্গে আমরা আছি : উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী