বুধবার, ১৫ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযান

মাদকসহ গ্রেপ্তার দুজনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০২৬ ইং
মাদকসহ গ্রেপ্তার দুজনের কারাদণ্ড

আলমডাঙ্গা উপজেলায় পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এবং মাদকাসক্ত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে কারাদণ্ড ও অর্থদণ্ড করেন আদালত। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত আলমডাঙ্গা থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকতৃরা হলেন- নওদা বন্ডবিল গ্রামের মৃত মওলা বক্সের ছেলে কামাল হোসেন (৫০) এবং কান্তপুর ব্রিজমোড় এলাকার হাসিবুল মালিথার ছেলে রুদ্র হাসান (২১)।


পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এসআই শাহরিয়ার হুসাইন রুবেল নওদা বন্ডবিল এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেনকে টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করেন। অপরদিকে এসআই আলমগীর কবীর কান্তপুর ব্রিজমোড় এলাকায় অভিযান চালিয়ে রুদ্র হাসানকে ১০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। পরে উদ্ধার হওয়া ট্যাবলেট জব্দ করা হয়।


পরে দুজনকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হলে আদালত কামাল হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই আদালত রুদ্র হাসানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

আপনাদের সঙ্গে আমরা আছি : উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী