মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মহেশপুর সীমান্তে

খাদ্যসামগ্রী নিয়ে ১৬০ পরিবারের পাশে বিজিবি

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২৬ ইং
খাদ্যসামগ্রী নিয়ে ১৬০ পরিবারের পাশে বিজিবি

সাম্প্রতিক টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক কর্মসূচির মাধ্যমে ১৬০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।


৬ বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বর্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে দিনমজুর, নিম্নআয়ের ও অসহায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে সোমবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়, যাতে তারা দুর্যোগকালীন এ কঠিন সময়ে ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে থাকার জন্য বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না; প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"


এদিকে একই দিন বেলা ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। উপকারভোগীদের হাতে চাল, ডাল, তেল, আটা ও লবণ তুলে দেওয়া হয়।


বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বেরই অংশ। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত