চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ জীবননগরে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার মতবিনিময় সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় মো. শরীফুজ্জামান শরীফ বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জানান, জেলা পরিষদের পক্ষ থেকে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অনুদান প্রদান করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত নেতা-কর্মীরা এলাকার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিন শফি, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব মনির, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল প্রমুখ।
জীবননগর অফিস