কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় দু’জনের ফাঁসি; আটজনের যাবজ্জীবন
- আপলোড তারিখঃ
২৩-১১-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্র লিপু হত্যায় দুইজনকে ফাঁসির আদেশ ও আটজনকে যাবজ্জীবন কারাদ-ের রায় দিয়েছে আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক বুধবার তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দ-প্রাপ্তরা হলেন - রাকিবুল ইসলাম বাপ্পী (২২) ও সুমন (৩৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন - হৃদয় (১৮), আলিফ (১৮), সাজেদুল (২৩), নয়ন (২২), সজিব (২৫), মিনহাজ (২৫), মিলন (৩২) ও জুহাইম খন্দকার ওরফে শুভ। এছাড়া মাহবুব আলম (২৫), রিপন হোসেন (২৩) ও সুজন মাহমুদকে (২২) তিন বছর করে, আর আবু সায়ীদকে (৪৫) দশ বছর কারাদ- দিয়েছে আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় আহসান হাবিব (৫০), আনোয়ারা বেগম (৩৮), শাহিনুল ইসলাম ওরফে কল্লোল হোসেন (২৯) ও আবু তালেবকে (৫০) খালাস দিয়েছে আদালত। তাদের মধ্যে সুমন, আলিফ, তালেব, সাজেদুল, নয়ন, সজীব, সায়ীদ, মিনহাজ, মিলন – এই নয়জন পলাতক। অন্যরা রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন। আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ২০১৪ সালের ৩১ অগাস্ট ব্যাংক কর্মকর্তার ছেলে ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম লিপু কুষ্টিয়ার বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় লিপুর বাবা ওয়াহিদুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া থানায় অপহরণ, হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। রায় ঘোষণার পর লিপুর চাচা ওবাইদুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, `আমরা এ রায়ে সন্তষ্ট হতে পারিনি। হত্যাকা-ে সরাসরি জড়িত বলে যাবতীয় তথ্য-প্রমাণ থাকার পরও ফাঁসির আদেশ না দিয়ে যাবজ্জীবন দিয়েছে আদালত। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।`
কমেন্ট বক্স