সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০১৭ ইং
মেহেরপুরে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার নবীনগর খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার সকালে ডিবির এসআই মেসবাহুর দারাইন নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই ফেন্সিডিল উদ্ধার করে। এসআই মেসবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবীনগর খালপাড়া অভিযান চালিয়ে একটি বস্তার ভিতর পড়ে থাকা অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় এএসআই মাহাতাব উদ্দিন, ইব্রাহিম বিশ্বাস, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী