চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম বলেছেন, ‘চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সিন্ডিকেটের সাথে জড়িত যে সমস্ত গডফাদাররা রয়েছেন তাদেরকে যেমন ডেরা থেকে বের করে এনে কঠোর ব্যবস্থা নেয়া হবে; তেমনি এর সাথে জড়িত মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুুলিশ সুপার বলেন, ‘লোক দেখানো নয়; সকলের সহযোগিতায় এ জেলাকে মাদকমুক্ত করতে চাই। কারণ আমি আজ আছি কাল নেই, আপনারা এই জেলার বাসিন্দারা আজীবন থাকবেন। সকলে এগিয়ে না এলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম/সন্তানেরা এর করালগ্রাস থেকে রক্ষা পাবে না। তাই এবার শুধু মাদক বিক্রেতা/ব্যবসায়ী নয় মাদক সেবীদেরও তালিকা করা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে। এটি একটি ডাটাবেজ সিস্টেম। ছবি সম্বলিত এ ডাটাবেজে মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর তথ্য হালনাগাদ করা থাকে তবে গুরুত্বপূর্ণ সরকারি চাকুরী অথবা পদে নিয়োগের ক্ষেত্রে মাদক সেবীদের তালিকা বিশেষ শাখার মাধ্যমে ঠঊজওঋওঈঅঞওঙঘ সাপেক্ষে বিবেচনায় আনা হবে।’ এ সময় তিনি একটি লিখিত ওযেবসাইট এ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান ডবন address:
spchuadanga@police.gov.bd। সে ক্ষেত্রে অবশ্যই তথ্যদাতার গোপনীয়তা বজায় রাখা হবে।
তিনি আরো বলেন, ‘এমন কিছু মেধাবী শিক্ষার্থী আছে যারা মাদক সেবন করে। তারা যদি নিজেদেরকে না শুধরায় তাহলে পরবর্তী কর্মজীবনে অনুপ্রবেশকালে অনুকূল পুলিশ প্রতিবেদন প্রাপ্তিতে সমস্যায় পড়বে। কারণ ডাটাবেজে তার নাম যদি অর্ন্তভূক্ত থেকে থাকে তবে কোন সরকারি বা বেসরকারি চাকরীতে অনুকূল পুলিশ রিপোর্ট না পাওয়ায় চাকরীর প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া সত্ত্বেও চাকরী পাবে না।’
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের নিজকার্যালয়ে আয়োজিত মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, দৈনিক মাথাভাঙ্গা’র সম্পাদক সরদার আল আমিন, দৈনিক আকাশ খবর’র সম্পাদক এড. তছিরুল আলম মালিক ডিউক, কার্যনির্বাহী সম্পাদক তানজির আহমেদ রনি, দৈনিক আমাদের সংবাদের সম্পাদক রুহুল আমিন রতন, প্রতিদিনের নতুন খবর’র সম্পাদক আসাদুজ্জামান আসাদ।