জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র আর নীল নকশার জবাব দিতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান
- আপলোড তারিখঃ
২১-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী পালিত
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালন করেছে চুয়াডাঙ্গায় জেলা বিএনপি। সোমবার বিকাল ৪টায় স্থানীয় সাহিত্য পরিষদ চত্ত্বরে তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে বিশাল কেট কাটা ও আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কেক কাটেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবু-আলা শামসুজ্জামান, জাহানারা পারভীন, সদর থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক মাসুদ মেম্বার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার, প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দিন, পৌর বিএনপি’ সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, মহিলাদলনেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন, পৌর বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দীন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্কারম হোসেন, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপটন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদিদ, রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুস সালাম, হাসানুজ্জামান হাসান, পান্না ইসলাম, কুদ্দুস মহলদার, হাফিজুল ইসলাম মুক্ত, বজলুর রহমান, শামিউল হক শিমুল, বদরুদ্দীন বাদল, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, শাহ আলম, রুবেল হাসান, আব্দুর রাজ্জাক সন্টু, আব্দুল গণি, মাসুদ রানা আপেল, ইমরুল হাসান ফটিক, মহসিন মেম্বার, সানোয়ার হোসেন, তুহিন ইসলাম, আনন্দ, মেহবুব হাসান, আব্দুর রাজ্জাক ঝন্টু, আনোয়ার, জেলা ছাত্রদল নেতা রিন্টু মহলদার, আরিফ আহম্মেদ শিপলব, শাহাবুদ্দিন, শাহ জামাল, ছোটন, সেতু, নিশান, আবু শামা, মানিক, আরফান প্রমূখ। উল্লেখ্য, ১৯৬৫ সালের ২০ নভেম্বর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি’ চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার কোলজুড়ে জন্মগ্রহণ করেন তারেক রহমান। দীর্ঘ ৮ বছর ধরে নিজ পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন।
অপরদিকে, গতকাল চুয়াডাঙ্গা জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু, থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী খালেক, যুগ্ম সম্পাদক নূরনবী সামদানী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি ইন্তাজ আলী, প্রচার সম্পাদক মিনহাজ আলী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাজাহান খান প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় দর্শনায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্ম বার্ষিকী পৃথক পৃথক ভাবে পালন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর পুলিশের সকল বাধা উপেক্ষা করে দর্শনা পৌর বিএনপির একাংশ রেলবাজার সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী জাঁকজমকপূর্ণ পরিবেশে কেক কাটার পর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সাবেক কাউন্সিলর ফারুক হোসেন, বিএনপি নেতা- মোমিনুল ইসলাম, শফিউল আজম তোতা, রবিউল ইসলাম রবি, লুৎফর রহমান, নজরুল ইসলাম, মীর হোসেন, মন্টু, ডাবলু। অনুষ্ঠানে হাবিবুর রহমান বুলেট বলেন, তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপির সকল নেতৃবেৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। এসময় যুবদলের পক্ষে ছিলেন জালাল উদ্দিন লিটন, সরোয়ার, আরুক, সাব্দুল, রুহিন, আশিক, রিন্টু, আনারুল, উসমান, হাতেম, বাবু। এছাড়া ছাত্রদলের পক্ষে ছিলেন নাসির উদ্দিন হাসু, ব্রাইট, তরিকুল, অমিও, আকাশ, মামুন, বিদ্যুৎ, রাব্বি, আরিফ, শাওন, জসিম, তুহিন, সুজন, শান্ত প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা জাহান আলী।
অপরদিকে, গতকাল সোমবার সন্ধার পর মোকলেছুর রহমান টিপু তরফদারের বাসভবন চত্বরে বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটার পর আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর বি এন পি'র সহ-সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন, দর্শনা পৌর বিএনপি'র সাধারন সম্পাদক মাহবুবউল ইসলাম খোকন। বিশেষ আলোচক হিসাবে আলোচনা করের, দর্শনা পৌর বি এন পি'র সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান। বি এন পি নেতা- পৌর কাউন্সিলর কাঞ্চু মাতবর, নজির আহমেদ, হাজী হাবিবুল্লাহ, মাসুদ মেম্বর, মুহিদ,মোকলেছুর রহমান, খাইরুল ইসলাম, ফরিদ উদ্দিন, আঃ খালেক, হাসেম আলি, নেপাল, সাফি, তুফন, যুবদলের, আ. সাত্তার, আসাদুজ্জামান, আঃ মান্নান মাস্টার, আ.জলিল, আজল, ছাত্রদলের সজিবসহ আরোও অনেকে। অনুষ্ঠানে উপস্থাপনা করেন, সোহেল তরফদার।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকীতে গতকাল সোমবার সকাল ১০টায় মেহেরপুর পৌর টাউন হল প্রাঙ্গনে গনসমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছার উল হক, ইলিয়াছ হোসেন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপি’র সহসভাপতি শেখ সাঈদ আহম্মেদ, মুজিবনগর উপলো বিএনপি’র সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ মাষ্টার বাবলু, যুব নেতা জাহিদুল হক জাহিদ, ছাত্রদল আহমেদ রাজিব, আজমল হক মিন্টু প্রমুখ। এছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল হক মাষ্টার, জেলা জাসাসের আহ্বায়ক মাহফুজুর রহমান অশেষ, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও আজিমুদ্দিন গাজী, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আরমান আলীসহ বিএনপি ও অংশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুণ বলেন- জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র রুখতে হবে। তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা হতে হয়রানী বন্ধ করতে হবে।
অপরদিকে, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করেছে মেহেরপুরে জেলা যুবদল। গতকাল সোমবার শহরের কুটুমবাড়ি হোটেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক জহুরুর ইসলাম বড়বাবু। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদাল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন, সদর যুবদলের সভাপতি হাসিবুজ্জামান হাসিব, সহসভাপতি নুর তাজুল ইসলাম, পৌর যুবদলের সহসভাপতি আনিসুর রহমান ডাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামছুর রহমান, মুজিবনগর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আসাদুল হক, গাংনী থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান প্রমূখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সহিদুজ্জামান মন্টু, গাংনী সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম, যুব নেতা মনিরুল ইসলাম মনি, মহাসিন আলী, চনচল, মাহাতাব আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলা যুবদলের আহবায়ক জহুরুর ইসলাম বড়বাবু বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বর্তমান সরকার একের পর এক মামলা দিয়ে তারেক রহমানকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপির সকল নেতৃবেৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের সকল প্রকার ষড়যন্ত্র আর নীল নকশার জবাব দিতে বিএনপি নেতৃবৃন্দের সকল মতভেদ, বিভেদ ভুলে একসঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম শুরু করতে হবে।
গাংনী অফিস জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করেছেন গাংনী বিএনপি নেতাকর্মীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, সাহারবাটি ইউপি বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুর সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে আলোচনা সভা কেক কাটার আয়োজন করা হয়। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের গাংনী অফিসে এসভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী পৌর জিয়া পরিষদের সভাপতি আহসান হাবীব বাবু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, গাংনী পৌর বিএনপির নেতা ও গাংনী পৌরসভার প্যানেল মেয়র-২ ও আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সাহিদুল ইসলাম, কৃষকদল নেতা শহিদুল ইসলাম নাসির, বিএনপি নেতা সোহরাব হোসেন, গিয়াস উদ্দীন, জামাল উদ্দীন, গাংনী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, ছাত্রদল নেতা চপল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা জাকির হোসেন, সেলিম রেজা, সুমন আহমেদ ও আশিক হোসেন প্রমুখ। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্ম দিন পালিত হয়েছে। সোমবার সকালে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্ম দিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় হরিণাকুন্ডু পৌর বিএনপি সভাপতি জিন্নাতুল হক খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদল সভাপতি খায়রুল ইসলাম, সরকারি লালন শাহ কলেজ ছাত্রদল সভাপতি শামিম আহমেদ সহ বিএনপি তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্যে দিয়ে তারেক রহমানের ৫৩তম জন্ম দিন উদ্যাপন করা হয়। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করতে দলীয় অফিসে প্রস্তুতি নিতে গেলে পুলিশ বাঁধা দেয়। ফলে দিনটি পালন করা সম্ভব হয়নি।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহেশপুর উপজেলার ৬ নং নেপা ইউনিয়ন ছাত্রদল বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জন্মদিন পালন করেছে। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে কেক কেটে তারেক রহমানের জন্মদিন উযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মহেশপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সোরোয়ারদি শাহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপা ইউনিয়ন ছাত্রদলের নেতা আহসান হাবীব ও ছাত্রদলের নেতা জুয়েল রানা। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন নেপা ইউনিয়ন ছাত্রদল নেতা শিমুল হোসেন, রিপন হোসেন, আনিসুর, আংগুর, মিজানুর, পারভেজ, সুমন, নাইমুর, ফাইজুলসহ নেপা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স