সোমবার, ২৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতে প্রবেশকালে মহেশপুরে সীমান্তে ৮ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৬ ইং
ভারতে প্রবেশকালে মহেশপুরে সীমান্তে ৮ বাংলাদেশি আটক


‎‎ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‎গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি। ‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে পিলার ৬০/৭৪ বাংলাদেশের অভ্যন্তরে টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার পথে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। ‎আটকদের মধ্যে, চারজন পুরুষ ও চারজন নারী রয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ‎পরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু