মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পূজার আগুনে পুড়ে আইনজীবীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৬ ইং
পূজার আগুনে পুড়ে আইনজীবীর মৃত্যু

ঝিনাইদহ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মিতা সাহা পূজার আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঝিনাইদহ শহরের কেসি কলেজ পাড়ার শ্যামল কুমার সাহার স্ত্রী। এদিকে মিতা সাহার মৃত্যুতে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ জানান, গত ৭ মে সন্ধ্যায় নিজ বাড়ি চাকলাপাড়ায় পূজার দ্বীপ জ্বালানোর সময় অসাবধানবশত তেলসহ প্রদীপ শরীরে পড়ে আগুন ধরে যায়। এতে তার সারা শরীর আগুনে ঝলসে যায়। দ্রুত তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১০ দিন পর শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মিতা সাহা মারা যান। 


মৃত্যুকালে তিনি এক কন্যা রেখে গেছেন। মেয়ে তাথৈ ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষের ছাত্রী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ ঝিনাইদহ শহরের মদনমোহন মন্দির প্রাঙ্গণে শ্রদ্ধা শেষে চাকলাপাড়ার মহিষাকুণ্ডু শ্মশানে দাহ করা হয়। এদিকে আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে তার ফুলকোট রেফারেন্স অনুষ্ঠিত হবে বলে আইনজীবী সমিতির সভাপতি একরামুল আলম জানান।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ