সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রথমদিনেই চুয়াডাঙ্গায় অনুপস্থিত ৪৮৪, বহিষ্কার ৪৬ শিক্ষার্থী

  • আপলোড তারিখঃ ২০-১১-২০১৭ ইং
প্রথমদিনেই চুয়াডাঙ্গায় অনুপস্থিত ৪৮৪, বহিষ্কার ৪৬ শিক্ষার্থী
মেহেরপুর-ঝিনাইদহসহ সারাদেশে একযোগে পিএসসি ও পিইসি পরীক্ষা শুরু ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপণী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপণী (পিইসি) পরীক্ষা। গতকাল রবিবার সকাল ১০টায় ইংরেজী পরীক্ষার মধ্যে দিয়ে প্রথমদিনের পরীক্ষা শেষ হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় প্রথমদিনই অসাদুপন্থা অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়ে ২৭ জন পিএসসি (ছাত্র ১৩, ছাত্রী ১৪) ও ১৯ জন পিইসি (ছাত্র ৯, ছাত্রী ১০) পরীক্ষার্থীকে। অনুপস্থিতির সংখ্যা ৪৮৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে পিএসসি পরীক্ষার্থী ছিল ২৭১ ও পিইসি পরীক্ষার্থী ছিল ২১৩ জন। এ জেলার চার উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৪১৭ জন। তিতুদহ প্রতিনিধি জানিয়েছেন, চুৃয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা এবং তিনটি কিন্ডারগার্টেনে প্রায়মারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় এবছর অত্র ইউনিয়নের দুটি পরিক্ষা কেন্দ্রে ৭৬৭জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। অত্র ইউনিয়নের খাড়াগোদা, গড়াইটুপি, খেজুরতলা, কলাগাছি, কালুপোল, গোষ্টবিহার, বাটিকাডাঙ্গা, গহেরপুর, তেঘরী, সুজায়েতপুর, বড়শলুয়া, বড়শলুয়া উত্তরপাড়া, ছোটশলুয়া, চাঁদপুর, ৬২নং আড়িয়া, সড়াবাড়ীয়া, গোবরগাড়া, খাসপাড়া, গ্রীসনগর, তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৬২ নং আড়ীয়া, সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসা এবং ফাতেহানুর, নিউ মর্ডান ও আইডিয়াল কির্ডান গার্টেন দুটি পরিক্ষাকেন্দ্র খাড়াগোদা ও তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুবই নিরিবিলি পরিবেশে পিএসসি ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। তিতুদহ কেন্দ্রে ২১ ও খাড়াগোদা কেন্দ্রে ৪জন পরিক্ষার্থী অনুপস্থিত হয়েছে বলে জানান তিতুদহ পরিক্ষাকেন্দ্রের সচিব তানভির আহম্মেদ আলো এবং খাড়াগোদা কেন্দ্রের হল সুপার আজিম উদ্দীন। গতকাল রবিবার খাড়াগোদা পরিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সহকারী অফিসার গোলাম নবী এবং উপজেলা শিক্ষা অফিসার আবু সাইদ। আলমডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, সারা দেশের ন্যায় গতকাল থেকে আলমডাঙ্গায় প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সকাল ১১টায় আলমডাঙ্গার ১৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬ হাজার ৪ শত ২৯ জন প্রাথমিক ছাত্র/ছাত্রী ও ৩ শত ৯২ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষার প্রথম দিনে প্রাথমিকে ৪৬ জন ছাত্র ও ২৩ জন ছাত্রী অনুপস্থিত ছিলো এবং এবতেদায়ীতে ৪২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী অনুপস্থিত ছিলো। দর্শনা অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় দামুড়হুদা উপজেলার দর্শনায় শান্তিপূর্ন পরিবেশে পিএসসি ও পিইসি (সমাপনী) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টা থেকে দর্শনায় দুইটি কেন্দ্রে এ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। মুল কেন্দ্র দক্ষিন চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল সুপার কার্পাসডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল হক ও কেন্দ্র সচিব দক্ষিন চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান মুল কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের মোট পরিক্ষার্থীর সংখ্যা ২৪৪জন। এর মধ্যে অনুপস্থিত ৩ জন। এছাড়া শাখা কেন্দ্র হিসাবে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল সুপার দশমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র পাল ও কেন্দ্র সচিব বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ুন কবীর জানান ৯টি বিদ্যালয়ের মোট ৩৮৪জন পরিক্ষার্থী এ কেন্দ্রে অংশগ্রহন করেছে। এর মধ্যে প্রাথমিক পরিক্ষার্থী ২৬৬ জন এর মধ্যে অনুপস্থিত ১জন। এছাড়া এবতেদায়ী পরীক্ষার্থী ৮২জন। অনুপস্থিত ১০ জন। মেহেরপুর অফিস জানিয়েছে, সারাদেশের ন্যায় মেহেরপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসপি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে জেলার তিন উপজেলার ৪৭ টি কেন্দ্রে একযোগে ওই পরীক্ষা শুরু করা হয়। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৪ টি কেন্দ্রে মোট ১২ হাজার ৩শ ৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে সদর উপজেলায় ১২টি কেন্দ্রে ৪ হাজার ৮শ ৬০ জন, গাংনী উপজেলায় ১৭ টি কেন্দ্রে ৫ হাজার ৫শ ৮৩ জন এবং মুজিবনগর উপজেলায় ৫টি কেন্দ্রে ১ হাজার ৯শ ২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৩ টি কেন্দ্রে ৬শ ৩১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ২টি কেন্দ্রে ১শ ৩০ জন, গাংনী উপজেলায় ৭টি কেন্দ্রে ৩শ জন এবং মুজিবনগর উপজেলায় ৪টি কেন্দ্রে ৫৭ জন শিক্ষার্থী রয়েছে। এদিকে পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক পরিমল সিংহ জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, সারাদেশের ন্যায় আমঝুপি ইউনিয়ন এ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসপি) শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। বিদ্যালয়ের সুএে জানা য়ায গত কাল সকাল ১১ টায় আমঝুপি ইউনিয়নে ৫৬৩ জন্য ছাএ ছাএী এক যুগে মেহেরপুর জেলার ন্যায়ে আমঝুপি ইউনিয়ন এর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর পি এস সি পরিক্ষা অংশ গ্রহন করেছেন। সকাল ১১টায় থেকে ২টায় পযন্ত বিরতি বিহীন পরিক্ষা দেওয়া হয়েছে। আমঝুপি ইউনিয়ন এ মোট পরিক্ষার কেন্দ্র দুই টা, আমঝুপি প্রাথমিক বালক বালিকা বিদ্যালয় ও শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় এবং আমঝুপি সরকারী বালক বালিকা বিদ্যালয়ে হল সুপার ছিলেন কান্দুপ পুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আলী এবং কেন্দ্র সচিব ছিলেন জাহিদ। বারাদী প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রবিবার সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে মোট ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন পরীক্ষার্থী ছিল । মেহেরপুর জেলা সদরের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসিতে ৪৫৫ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহনের কথা থাকলেও পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯ জন। সুন্দর মনোরম পরিবেশে শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে পরিক্ষা দেয়। মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার প্রথম দিনে ১৫ টি স্কুলের ৪৪৬ জন শিক্ষার্খী উপস্থিত ছিল বলে প্রধান শিক্ষক মীর মাহাবুবুর রহমান জানান । মুজিবনগর অফিস জানিয়েছে, গতকাল মেহেরপুরের মুজিবনগরে ৫ টি কেন্দ্রের মোট ১হাজার ৯২৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিল ২৭ জন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এখানে মুজিবনগর মাধ্যঃ বিদ্যালয়, দারিয়াপুর মাধ্যঃ বিদ্যালয়, শিবপুর আদর্শ মাধ্যঃবিদ্যালয়, কোমরপুর মাধ্যঃ বিদ্যালয়,এমএম একাডেমি এ ৫ টি কেন্দ্রের ১৯২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন অনুপস্থিত।গতকাল ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সচিব এবং প্রাথমিক বিদ্যালয়ের দুজন করে হল সুপার ও সহকারি হলসুপারের দায়িত্বে রয়েছেন।পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে চলছে। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে শান্তিপুর্ণ পরিবেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে জেলার ৬টি উপজেলায় ৮২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে, সারা দেশের ন্যায় ঝিনাইদহের ৬ টি উপজেলায় ১’শ ৬৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ হাজার ৭’শ ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে অনুপস্থিত ছিল ৪’শ ৩৯ জন। এদের মধ্যে কালীগঞ্জ থানায় ৬১ জন, কোটচাঁদপুরে ৩৩, ঝিনাইদহ সদরে ১’শ ৩৮, মহেশপুরে ৩১, শৈলকুপায় ১’শ ১১ এবং হরিণাকুন্ডতে ৬৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অনুপস্থিত ছিল ৩’শ ৯০ জন। এদের মধ্যে কালীগঞ্জ থানায় ৫৯ জন, কোটচাঁদপুরে ১৮, ঝিনাইদহ সদরে ১’শ ২১, মহেশপুরে ৮০, শৈলকুপায় ৬২ এবং হরিণাকুন্ডতে ৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে ওয়াজির আলী ও কাঞ্চননগর কেন্দ্রে প্রশ্নপত্র দিয়ে পুলিশ সদস্যরা চলে যাওয়ার কারণে কেন্দ্র দুইটিতে সামিয়ক অসুবিধার সৃষ্টি হয়। ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাকির হোসেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী