বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২৬ ইং
যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান

ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করলে হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কিছু শীর্ষ কর্মকর্তা নিহত এবং মিনব শহরে শারজাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে চালানো টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৬৮ শিক্ষার্থী নিহত হয়| এর প্রতিবাদে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে এবং ইসরায়েলে ১০০ দফা আক্রমণ চালায় ইরান| দীর্ঘ ৩৯ দিন পর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প| গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়| পরে ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি|
এমন অবস্থায় ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন| বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথটি খুলতে ট্রাম্প সম্প্রতি নৌ অভিযান ‘প্রোজেক্ট ফ্রিডমও’ শুরু করেছিলেন| যদিও তিন দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট তা স্থগিত ঘোষণা করেন| মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, ইরানে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযানটি সফলভাবে শেষ হয়েছে| তার দাবি অনুযায়ী, এই অভিযানের মূল লক্ষ্যগুলো অর্জিত হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন আর নতুন করে সংঘাত বাড়াতে চায় না|


বর্তমানে পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি ¯^াক্ষরের জোরালো সম্ভাবনা ˆতরি হয়েছে| প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শান্তি আলোচনায় ‘বিরাট অগ্রগতি’ হয়েছে| একটি ১৪ দফা বিশিষ্ট সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হতে পারে| সার্বিক পর্যালোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার সর্বশেষ অবস্থা অনুযায়ী, বড় ধরনের সামরিক অভিযান আপাতত স্থগিত করে উভয় দেশ একটি শান্তি চুক্তির দিকে এগোচ্ছে|


ট্রাম্পের এই আকস্মিক স্থগিতাদেশের ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি আপাতত কিছুটা কমবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা| এদিকে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানি একটি সূত্রের দাবি, আলোচনায় দ্রুত অগ্রগতি হচ্ছে এবং খুব শিগগিরই সমঝোতা হতে পারে| যুদ্ধ বন্ধ এবং বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো ˆতরির লক্ষ্যে এক পাতার একটি সমঝোতা স্মারকও ¯^াক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছে হোয়াইট হাউস| মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত আরও দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে| আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ইরানের কাছ থেকে প্রতিক্রিয়া আশা করছে যুক্তরাষ্ট্র| যদিও এখনো চূড়ান্ত কোনো সম্মতি আসেনি, তবে সূত্রগুলো জানিয়েছে যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ এখন সমঝোতার সবচেয়ে কাছাকাছি|


যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক:
ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সাথে ১৪ দফার এই সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছেন| এই সমঝোতা স্মারক অনুযায়ী, অঞ্চলে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হবে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া, পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো নিয়ে ৩০ দিনের একটি বিস্তারিত আলোচনার সময়কাল শুরু হবে| এই আলোচনা ইসলামাবাদ অথবা জেনেভায় হতে পারে| এই ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে ইরানের নৌ-চলাচলে বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া হবে| তবে আলোচনা ব্যর্থ হলে মার্কিন বাহিনী পুনরায় অবরোধ আরোপ বা সামরিক পদক্ষেপ নিতে পারবে|
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের সময়সীমা নিয়ে জোর আলোচনা চলছে| ইরান ৫ বছরের প্রস্তাব দিয়েছিল এবং যুক্তরাষ্ট্র ২০ বছর দাবি করেছিল| সূত্রমতে, এটি ১২ থেকে ১৫ বছরের মধ্যে নির্ধারিত হতে পারে| যুক্তরাষ্ট্র একটি বিশেষ ধারা যুক্ত করতে চায় যাতে ইরান সমৃদ্ধকরণের শর্ত লঙ্ঘন করলে এই স্থগিতাদেশের মেয়াদ আরও বেড়ে যায়| স্থগিতাদেশের মেয়াদ শেষ হলে ইরান ৩.৬৭ শতাংশ পর্যন্ত নিম্ন মাত্রার সমৃদ্ধকরণ করতে পারবে|


ইরানকে সাদা পতাকা ওড়ানোর পরামর্শ ট্রাম্পের:
ইরানের সামরিক সক্ষমতাকে তুচ্ছজ্ঞান করে দেশটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| তিনি বলেছেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানো, কিন্তু আত্মসম্মানে লাগার কারণে তারা তা করছে না| গত মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন| ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি এখন এতটাই হ্রাস পেয়েছে যে তারা শুধু ‘পি-শুটার’ (ছোট খেলনা বন্দুকের মতো অস্ত্র) দিয়ে গুলি চালানোর অবস্থায় আছে|
ট্রাম্প দাবি করেন, তেহরান প্রকাশ্যে যুদ্ধের হুঙ্কার দিলেও গোপনে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী| তিনি বলেন, ‘তারা এখন শুধু লোক দেখানো খেলা খেলছে| তবে আমি আপনাদের বলছি, তারা প্রকৃতপক্ষে একটি চুক্তি করতে চায়| যখন নিজের সামরিক শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, তখন কেইবা চুক্তি করতে চাইবে না?’ এ সময় ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প| তিনি এ অবরোধকে ইস্পাতের দেয়ালের সঙ্গে তুলনা করে বলেন, ‘এটি একটি ইস্পাতের খণ্ডের মতো মজবুত| কেউ এই অবরোধ ভাঙার সাহস দেখাবে না| আমি মনে করি, এটি খুব কার্যকরভাবে কাজ করছে|’


বেইজিংয়ে চীন-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ˆবঠক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে বেইজিং অবস্থান করছেন| সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে গুরুত্বপূর্ণ ˆবঠক করেছেন| বুধবার (৬ মে) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি| অপর দিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে| তবে কাদের সঙ্গে ট্রাম্প আলোচনা করছেন, সে বিষয়টি স্পষ্ট নয়| ইরান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি|


বেশ কিছুদিন ধরেই ইরানের বিরুদ্ধে বড় আকারে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র| তবে ওয়াশিংটনের এই উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরানের কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে যাচ্ছে বেইজিং| বছরের পর বছর অর্থনৈতিক দুর্দশায় থাকা ইরানবাসী পশ্চিমা বিধিনিষেধ পাশ কাটানোর বেশ কয়েকটি কার্যকর পন্থা উদ্ভাবন করেছে| বিশ্লেষকদের মতে, ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশের নাম চীন| দুই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শীর্ষ কূটনীতিবিদের ˆবঠকের বিষয়টি নিশ্চিত করে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম শিনহুয়া| তবে কী কী বিষয় নিয়ে আরাঘচি ও ওয়াং আলোচনা করেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানায়নি সংবাদমাধ্যমটি|


শান্তির আভাসে কমছে জ্বালানির দাম:
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম কমেছে| মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ডোনাল্ড ট্রাম্প একটি সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দেওয়ার পর তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে| বিনিয়োগকারীদের ধারণা, শান্তি প্রতিষ্ঠিত হলে ওই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) তেল সরবরাহ ব্যবস্থা আবার ¯^াভাবিক হবে| বুধবার গ্রিনিচ মান সময় ১টা ০৩ মিনিটে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের মানদণ্ড হিসেবে পরিচিত ‘ব্রেন্ট ক্রুড’ এর দাম ১ দশমিক ৫২ ডলার বা ১ দশমিক ৩৮ শতাংশ কমেছে| ফলে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ১০৮ দশমিক ৩৫ ডলারে| এর আগের দিনও ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ কমেছিল|


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের তেলের বাজার ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) এর দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৪৭ শতাংশ কমেছে| বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল বিক্রি হচ্ছে ১০০ দশমিক ৭৭ ডলারে| আগের দিন এর দাম ৩ দশমিক ৯ শতাংশ কমেছিল| ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলা এই যুদ্ধে ইরানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে| ইরানের সরকারি তথ্যমতে ইরান সরকার এখন পর্যন্ত প্রায় ৩,৪৬৮ জন নিহতের কথা ¯^ীকার করেছে এবং আহত হয়েছেন প্রায় ২৬,৫০০ জন| ঘটনার মধ্যে রয়েছে দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৭০ জন শিশুর মৃত্যু এবং যুদ্ধের শুরুর দিকে প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার নিহত হওয়ার খবর| ইরান সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়-ক্ষতির মোট পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার (যা ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে)|



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার