মারামারি ও মোটরসাইকেল ভাংচুর: আটক-২
- আপলোড তারিখঃ
১৯-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের অদূরে পাওনা টাকাকে কেন্দ্র করে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের পুরাতন জেলা স্টেডিয়ামের অদূরে ফুড গোডাউনের পাশে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে একদল যুবক এঘটনা ঘটায়। সংবাদ পেয়ে দ্রুত পুলিশ উপস্থিত হলে হামলাকারী যবকরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি ভাংচুরকৃত মোটরসাইকেল উদ্ধার করে। এঘটনায় সদর থানায় রাজন বাদী হয়ে একটি মামলা দায়ের করলে গতরাত আনুমানিক ১টার দিকে দু’জনকে আটক করে সদর ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদ। আটককৃতরা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার শুকুর আলীর ছেলে মনি ও পুরাতন স্টেডিয়ামপাড়ার আব্দুল গণির ছেলে চান্দু।
জানা গেছে, গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ার আব্দুল মান্নানের ছেলে সাজিদ হাসান রাজনের (১৮) কাছে থেকে রেলপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে খাইরুল ৭০০ টাকা ধার নিয়ে টাকা না দিয়ে রাজনকে ঘোরাতে থাকে। গতকাল সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে মারামারিও হয়। এরই জের ধরে গতকাল রাতে রাজনকে না পেয়ে রাজনের ভাইয়ের টিভিএস গাড়ি ভাংচুর করে খাইরুলসহ কয়েকজন। মোটরসাইকেল ভাঙচুরের খবর পেয়ে ফাঁড়ি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে ভাংচুরকৃত মোটরসাইকেল উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর ফাড়ির ইনচার্জ এসআই ওহিদ বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। অপরাধী দু’জনকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোহাম্মদ বলেন, আমি ঘটনাটি শুনেছি, ৭০০ টাকা খাইরুলকে ধার দিয়েছিল রাজন। টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে সকালে মারামারি হলে এরই জের ধরে সন্ধ্যায় খাইরুলসহ কয়েকজন যুবক রাজনের ভাইয়ের মোটরসাইকেলটি ভাঙচুর করে।
কমেন্ট বক্স