শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকূপায় প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বাড়িঘর ভাঙচুর, বৃদ্ধ নিহত, আহত ১৫
  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২৬ ইং
শৈলকূপায় প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় সংঘর্ষে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনা ঘটে।


এলাকাবাসীর মফিজ উদ্দিন জানিয়েছেন, উপজেলার মাধবপুর গ্রামের বিএনপির সমর্থক শের আলী মাতব্বরের সাথে একই গ্রামের মশিউর রহমান মাতুব্বরের দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মোহন শেখ নামে একজন নিহত ও উভয় পক্ষের ১৫জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।


আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এর মধ্যে আব্বাস নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। জাব্বার নামের এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামে শের আলী ও মশিউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল তার জের ধরে আজকে এই ঘটনা ঘটেছে।


এ ব্যাপারে শৈলকূপা থানার পরিদর্শক হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে সামাজিক দুই মাতুব্বরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে একজন মারা গেছে। বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স