সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জরুরি বৈঠক

‘পাম্পে কোনো রাজনৈতিক প্রভাব চলবে না’
  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৬ ইং
কোটচাঁদপুরে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জরুরি বৈঠক

বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা এবং তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে তেল বিক্রিতে যেকোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা পক্ষপাতিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।


অধ্যাপক মতিয়ার রহমান বলেন, জ্বালানি তেলের সংকট এখন বৈশ্বিক বাস্তবতা। এই পরিস্থিতিতে কোনো পাম্পে রাজনৈতিক প্রভাব খাটানো বরদাশত করা হবে না। কোটচাঁদপুরের প্রতিটি মানুষ যেন সমানভাবে এবং ন্যায্যমূল্যে তেল পায়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পাম্প মালিকদের জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে হবে, যাতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।


সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান জানান, পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।


বৈঠকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার সংকট নিরসনে বিভিন্ন দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পুলিশ সার্কেলের কর্মকর্তা সায়েম রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিদলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী